
সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
হাতিয়ায় ক্যান্সার আক্রান্ত দর্জি শ্রমিক সুমন উদ্দিনের চিকিৎসায় সহায়তার হাত বাড়িয়েছে হাতিয়া দর্জি শ্রমিক ট্রেড ইউনিয়ন সমিতি। শুক্রবার (১২ ডিসেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন সুমনের খোঁজখবর নিতে যান সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় তার হাতে ৫১ হাজার টাকার আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়। অনুদান প্রদানের সময়ে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. ফাহিম উদ্দিন, সহ-সভাপতি মো. সাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক মো. আলী, অর্থ সম্পাদক মো. হাসান, নির্বাহী সদস্য মো. রাকিব উদ্দিন, সদস্য মো. তাহের, আবুল হাসেম, সুবজ আরঙ্গ, রাফুল ইসলাম, রিদন, আবুল কালাম, মো. শরীফ, মো. সাইফুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
তমরউদ্দি ইউনিয়নের বাসিন্দা ৩৫ বছর বয়সী দর্জি সুমন দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। আর্থিক সংকটের কারণে উন্নত চিকিৎসার জন্য দ্বীপের বাইরে নেওয়া সম্ভব হচ্ছে না। অনুদান প্রদানকালে সংগঠনের সভাপতি ফাহিম উদ্দিন বলেন, “সুমন আমাদেরই পরিবারের সদস্য। তার দীর্ঘদিনের অসুস্থতায় আমরা সামর্থ্য অনুযায়ী পাশে থাকার চেষ্টা করেছি। আল্লাহ তাকে সম্পূর্ণ সুস্থ করে দিন। সমাজের যেকোনো মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি এলাকার সামর্থ্যবান ব্যক্তিদেরও সুমনের চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :