প্রকাশিত: ১৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৩ ডিসেম্বর, ২০২৫

হাদির ওপর হামলার প্রতিবাদে হাতিয়ায় যুবশক্তির বিক্ষোভ মিছিল

সাব্বির ইবনে ছিদ্দিক, হাতিয়া :
হাতিয়ায় ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে জনপদ। ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে হাতিয়া যুবশক্তি। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সন্ধ্যায় হাতিয়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলে হাতিয়া যুবশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিল চলাকালে “হামলাকারীদের বিচার চাই”, “তুমি কে আমি কে হাদি হাদি”, “ওসমান হাদির ওপর হামলা মেনে নেবে না,  “সন্ত্রাসের বিরুদ্ধে যুব সমাজ ঐক্যবদ্ধ” এমন নানা স্লোগানে পুরো এলাকা মুখর হয়ে ওঠে। মিছিল শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, হাতিয়া উপজেলা যুবশক্তির আহবায়ক ইউছুফ রেজা,বক্তব্যে বলেন, ওসমান হাদির ওপর হামলা একটি কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক ঘটনা।

এই হামলা শুধু একজন ব্যক্তির ওপর নয়, বরং হাতিয়ার শান্তি, স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশের ওপর সরাসরি আঘাত। তারা অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।
বক্তারা আরও বলেন, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা না হলে এবং ন্যায়বিচার নিশ্চিত না হলে যুবসমাজকে সঙ্গে নিয়ে আন্দোলন আরও কঠোর ও জোরদার করা হবে। অন্যায়ের বিরুদ্ধে হাতিয়ার যুব সমাজ সবসময় ঐক্যবদ্ধ থাকবে বলেও তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন।

প্রতিবাদ সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হলেও পুরো হাতিয়াজুড়ে ঘটনাটি নিয়ে জনমনে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর