
মো. জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী, সেনবাগ :
সেনবাগে জয়নুল আবদিন ফারুক(জেডএএফ) ফাউন্ডেশন মেধা বৃত্তি পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার বিকেলে জয়নুল আবদিন ফারুকের ইয়ারপুর গ্রামস্থ এমপি ভিলায় জয়নুল আবদিন ফারুক (জেড এ এফ) ফাউন্ডেশনের আহবায়ক মিয়া মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেলের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক বিরোধী দলীয় চিপ হুইপ, বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জয়নুল আবদিন ফারুক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)এর আহবায়ক মো. মনিরুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক সমিতি মো.আমিরুজ্জামান, জেড এ এফ ফাউন্ডেশনের সদস্য আবু তাহের সেলিম, জেডএ এফ বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার সদস্য সচিব মোকাররম আলী, জেড এ এফ সদস্য নুর নবী বাচ্চু, আবুল বাহার , নুর নবী রাজু, মহিন উদ্দিন,সানা উল্যাহ,জেড এ এফ বৃত্তি ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষার কো-অডিনেটর মেহেদী হাসান। পরীক্ষায় ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে প্রথম হওয়া গোরকাটা সপ্রাবির শিক্ষার্থী আফিফা আনজুম আকর্ষণীয় বক্তব্য রাখেন।
এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন বিদ্যালয় থেকে আগত প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, অভিভাবক সহ বহু গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, ৫ম এবং ৮ম শ্রেণির ৪১ জন শিক্ষার্থীকে জেড এ এফ ফাউন্ডেশনের পক্ষ থেকে সনদ ও বৃত্তির সম্মানা টাকা প্রদান করা হয়েছে। আগামী বছর থেকে আরও দুটি ক্লাস ৪র্থ এবং ৭ম শ্রেণির শিক্ষার্থীদেরকে অন্তর্ভুক্ত করে ৪র্থ,৫ম, ৭ম এবং ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আপনার মতামত লিখুন :