প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৫

মওদুদ আহমদের কবর জিয়ারতের মধ্য দিয়ে হুমায়রা নূরের নির্বাচনী প্রচারণা শুরু

উপজেলা সংবাদদাতা, কোম্পানীগঞ্জ:
বিএনপি প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নোয়াখালী-৫ আসনের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর প্রার্থী হুমায়রা নূরের আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু করেছে।

১৬ ডিসেম্বর মঙ্গলবার সকালে সিরাজপুর ১ নং ওয়ার্ডে মরহুম ব্যারিস্টার মওদুদ আহমদের দেশের বাড়িতে তার কবর জিয়ারত এবং কবিরহাটে জুলাই বিপ্লবে আহতদের সঙ্গে সাক্ষাৎ করে হুমায়রা নূর তার নির্বাচনী প্রচারণার ঘোষণা দেন।

শাপলা কলি প্রতীকে ভোটের মাঠে নামা হুমায়রা নূর এনসিপির যুগ্ম সদস্য সচিব এবং সুপ্রিম কোর্টের আইনজীবী। রাজনৈতিক ভাবে গুরুত্বপূর্ণ এই আসনটি অতীতে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন বিএনপির প্রয়াত নেতা ব্যারিস্টার মওদুদ আহমদ এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

হুমায়রা নূর নোয়াখালীর অশ্বদিয়া ইউনিয়নের মাইনুদ্দিন হাজী বাড়ির সন্তান। তিনি বিশিষ্ট চিকিৎসক ডা. এ বি এম ইয়াহিয়ার কন্যা এবং অশ্বদিয়া গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা শামসুল হুদার নাতনী। তার মা হলি ফ্যামিলি মেডিকেল কলেজের অধ্যাপক ডা. নাজনীন আখতার। এছাড়া, তার স্বামী ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান ছিলেন প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের জুনিয়র অ্যাসোসিয়েট।

হুমায়রা নূর বলেন,“সততা, ন্যায়বিচার ও দায়বদ্ধতার রাজনীতিই আমার পথচলা। অন্যায়ের সঙ্গে কোনো আপোষ নেই—এই শিক্ষাই আমি পরিবার থেকেই পেয়েছি।”

তিনি আরও বলেন, “শাপলা কলি প্রতীকে জনগণের সমর্থন পেলে নোয়াখালী-৫ আসনের উন্নয়ন, মানুষের অধিকার রক্ষা এবং জনকল্যাণে নিষ্ঠার সঙ্গে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।”

আরও পড়ুন

  • . এর আরও খবর