প্রকাশিত: ১৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৬ ডিসেম্বর, ২০২৫

সুবর্ণচরে দৈনিক সবুজ বাংলা পত্রিকার ৩য় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর
সোমবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যা ৭ টায় সুবর্ণচর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করে সুবর্ণচর প্রতিনিধি। দৈনিক সবুজ বাংলা পত্রিকার সুবর্ণচর উপজেলা প্রতিনিধি সাংবাদিক এস এম রফিক মাহমুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইনকিলাব প্রতিনিধি কামাল উদ্দিন চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন, সুবর্ণচর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও যায়যায়দিন প্রতিনিধি আবদুল বারী বাবলু।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক আজকের পত্রিকার সুবর্নচর প্রতিনিধি মুজাহিদুল ইসলাম সোহেল, দৈনিক রুপালী বাংলাদেশের হানিফ মাহমুদ, কালবেলা সুবর্ণচর প্রতিনিধি দিদারুল আলম খন্দকার,মানবজমিন প্রতিনিধি ছানা উল্যাহ, যুগান্তর প্রতিনিধি মো. হারুন অর রশিদ, গণকন্ঠের প্রতিনিধি আবদুল জব্বার আকাশ, মানবাধিকার প্রতিদিনেন কামাল উদ্দিন, এশিয়া বাণীর প্রতিনিধি মহিব উল্যাহ মহিব, নোয়াখালীর কথা সুবর্ণচর প্রতিনিধি হাবিবুর রহমান রনি, স্বদেশ প্রতিদিনের মাহমুদুল হাসান প্রমূখ।

বক্তারা বলেন, ২০২২ সাল থেকে গাজী শফিকুল হক হাত ধরে হাটি হাটি পা পা করে ৩ বছর পার করলো, গ্রামের সংবাদে গুরুত্ব বেশী দেয়ায় পত্রিকাটি পাঠকের মন জয় করতে পেরেছে। এছাড়াও অপরাধিদের রক্ত চক্ষু উপেক্ষা করে অনিয়ম, দুর্নীতি, সম্ভাবনা, জনদূর্ভোগ, শিক্ষা, স্বাস্থ্য, চিকিৎসা, কৃষিসহ সকল বিভাগের সংবাদ প্রকাশে পত্রিকাটি কাজ করে যাচ্ছে, অনলাইন ও মাল্টিমিডিয়া সংবাদেও পত্রিকাটি পাঠক প্রিয় হয়েছে খুব কম সময়ে। আলোচনা শেষে অতিথিরা কেক কেটে সবুজ বাংলা পত্রিকার ৩য় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর