
তারিক আজিজ পিঞ্জর, রিপোর্টার :
মহান বিজয় দিবসে ইবনে সিনা হসপিটাল ও ডায়াগনস্টিক সেন্টার মাইজদীতে ইবনে সিনা ট্রাস্ট একটি ফ্রি মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করে। ক্যাম্পটিতে মোট ছয়টি কাউন্টার থেকে অসুস্থদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। ক্যাম্পটি থেকে মোট ২৯ জন ডাক্তারের সহায়তায় প্রায় ১২০০ রোগীকে স্বাস্থ্যসেবা প্রদান করা হয়।
ক্যাম্পের কার্যক্রম সকাল ১০টায় শুরু হয়ে দুপুর ১টায় শেষ হয়। ক্যাম্পটিতে গ্যাস্ট্রোএন্টারোলজি, ফিজিকাল মেডিসিন, হরমোন ও ডায়াবেটিস, মানসিক রোগ, চর্ম ও যৌন রোগ, ডেন্টাল বিভাগ, ডেন্টাল সার্জারি, নাক কান গলা রোগ, শিশু রোগ, নিউরোমেডিসিন, গাইনি বিভাগ, অর্থোপেডিক বিভাগ, জেনারেল ফিজিশিয়ান বিভাগের ডাক্তারগণ চিকিৎসা প্রদানের নিয়োজিত ছিলেন। মেডিকেল ক্যাম্পটি ইবনে সিনা হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার মাইজদী-এর ডেপুটি ম্যানেজার (প্রশাসন) ও ইনচার্জ একেএম নুরুল খালেক চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
আপনার মতামত লিখুন :