প্রকাশিত: ১৭ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৭ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালী-২ আসনে বিএনপি প্রার্থী জয়নুল আবদিন ফারুকের মনোনয়ন ফরম সংগ্রহ

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তা নগরী, সেনবাগ : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ার লক্ষ্যে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে বিএনপির মনোনীত প্রার্থী জয়নুল আবদিন ফারুকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়েছে। বুধবার দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বিএনপির ধানের শীষের প্রার্থী জয়নুল আবদিন ফারুকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলীয় নেতাকর্মীরা।

এব্যপারে যোগাযোগ করলে সহকারী রিটার্নিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম বুধবার বিকালে নিশ্চিত করেন।

জয়নুল আবদিন ফারুকের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহের সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌর বিএনপির সাবেক আহবায়ক মাষ্টার আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌর বিএনপির সদস্য সচিব মো.শহীদ উল্লা, সেনবাগ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আমিন উল্যাহ বিএসসি সহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর