
উপজেলা প্রতিনিধি, কবিরহাট :
কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে জার্মান টেকনিক্যাল এর শিক্ষক আব্দুল মালেকের মাছের প্রজেক্টে ভূমি দখল করে কবিরহাট থানায় অভিযোগ করেন। মালেক বলেন স্থানীয় জহির,বেলাল,ভুট্টাে সোহাগ দীর্ঘদিন তার ভূমি দখলের চেষ্টা চালায় মালেক আরো বলেন আমি ঢাকা তে শিক্ষকতা করি আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় টাইগার কামাল সহ আওয়ামীলীগের আরো কিছু নেতা অবৈধভাবে আমার জমি দখলের চেষ্টা করে।
৫ ই আগস্টের পর হঠাৎ কিছু ছেলে আমার জমি থেকে মাছ ধরে নিয়ে যায় আমার প্রজেক্টে এসে মালিকানা দাবি করে আমি একজন শিক্ষক তাই আইনের আশ্রয় নিয়েছি,আমি প্রতিবছর নিঃস্বার্থভাবে এই এলাকার অসহায় মানুষের সহযোগিতা করে থাকি। হঠাৎ আমার জমির উপর অবৈধভাবে দখল করায় নজর পড়েছে আমি এর প্রতিকার চাই এবং আইনের আশ্রয় কবিরহাট থানায় অভিযোগ করি।
অভিযুক্ত সোহাগীগ কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এই জায়গার সাথে আমি কোন সম্পৃক্ত নেই যদি কেউ প্রমাণ দিতে পারে আমি রাজনীতি করি রাজনীতি ছেড়ে দেবো। এই ব্যাপারে কবিরহাট থানার এসআই দেলোয়ার বলেন, মালেক সাহেব কবিরহাট থানায় অভিযোগ করে আমি সাথে সাথে ঘটনা স্থলে গিয়ে যারা মাছ ধরতে সেচ মেশিন বসিয়েছে এবং মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে আমরা তা বন্ধ করি,উভয়কে বসে দালিলিক ভাবে সমাধান করার কথা বলি।
এবং সমাধান না হওয়া পর্যন্ত কোন মাছ ধরা,অথবা চাষ করা যাবে না এমন নির্দেশনা দিয়ে আসি।
আপনার মতামত লিখুন :