
উপজেলা প্রতিনিধি, সবর্ণচর : “দক্ষতা নিয়ে যাবো বিদেশ, রেমিট্যান্স দিয়ে গড়বো স্বদেশ” এই স্লোগানকে সামনে রেখে সুবর্ণচর উপজেলায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে “আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস ২০২৫ উদযাপন” উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর ) সকাল ১০টায় উপজেলার পরিষদ কার্যালয় চত্বর থেকে এই র্যালী শুরু হয় প্রউজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালী শেষে সবার অংশগ্রহণে উপজেলা হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলার তথ্য কর্মকর্তা মিজানুর রহমান এর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ছেনমং রাখাইন,বিশেষ অতিথি উপজেলা কৃষি কর্মকর্তা হারুনুর রশিদ, চর জব্বর থানার এসআই শরিফুল ইসলাম,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শহিদুল ইসলাম,প্রবাসী ফাউন্ডেশন সুবর্ণচর শাখার সাধারণ সম্পাদক হুমাযুন কবির, চরবাটা ইউনিয়ন জামায়াতের আমির দিদারুল আলমসহ সুশীল সমাজ ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্য দেশের সমৃদ্ধিতে প্রবাসীদের অবদানের কথা তুলে ধরেন।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান অসামান্য। প্রবাসীদের অধিকার রক্ষা এবং তাদের কল্যাণ নিশ্চিত করা অত্যন্ত জরুরি। প্রবাসীরা দেশের অর্থনৈতিক, শিক্ষা ও সমাজ উন্নয়নের জন্য পরিবারের সদস্যদের ছেড়ে বহু দূরের দেশে কাজ করছেন। অথচ তাদের পাসপোর্ট অফিস থেকে শুরু করে, পুলিশ ক্লিয়ারেন্স, ডাক্তারি পরীক্ষা এবং বিমান বন্দরে তালবাহানার নামে হয়রানি করা হয়।এর পাশাপাশি প্রবাসীদের বিদেশ যাওয়ার পূর্বে ভাষাসহ, কারিগরী প্রশিক্ষণের গুরুত্ব আরোপ করা হয়।
বক্তারা আরও বলেন, প্রবাসীরা মুক্তিযোদ্ধাদের মতোই দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাই প্রবাসীদের অবহেলা, তুচ্ছতাচ্ছিল্য করা বন্ধ করতে হবে, বিদেশে বা এয়ারপোর্টে তাদের হয়রানি রোধ করতে হবে। প্রবাসীদের যথাযথ সম্মান ও মর্যাদা প্রদানের মাধ্যমে তাদের অসামান্য অবদান স্বীকৃত করতে হবে।
আপনার মতামত লিখুন :