প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৫

বিএনপির প্রার্থী মো. শাহজাহান পক্ষে সদর উপজেলা যুবদলের মতবিনিমিয় সভা

নিউজ ডেস্ক : এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ (সদর- সুবর্ণচর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আলহাজ্ব মো. শাহজাহানের সমর্থনে সদর উপজেলা যুবদলের আয়োজনে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা যুবদল আহবায়ক আবদুর রহিম রিজভী সভাপতিত্ব করেন।

সদর উপজেলা যুবদল সদস্য সচিব ইসমাইল চৌধুরী হিরন এর পরিচালনায় মত বিনিময় সভায় বক্তব্য রাখেন আলহাজ্ব মো. শাহজাহানের সুযোগ্য পুত্র সন্তান আবু সাহেল মো. আবদুল্লাহ সবুজ।

সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক ভিপি জসিম উদ্দিন, জেলা যুবদল এর সাধারণ সম্পাদক নুরুল আমিন খান, জেলা যুবদল দপ্তর সম্পাদক হায়দার বাবু, উপজেলা যুবদল সিনিয়র যুগ্ম আহবায়ক আজিজুল হক তুহিন, এড. আমির, এড. আবদুর রসিদ, সদর উপজেলা যুবদল যুগ্ম আহবায়ক নাজিম উদ্দিন ও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সদস্য সচিব, যুগ্ম আহবায়ক বৃন্দ।

আরও পড়ুন

  • . এর আরও খবর