প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৫

হাদির হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে কোম্পানীগঞ্জে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ : ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদিকে হত্যাকারীদের গ্রেফতার ও দ্রুত বিচারের দাবিতে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল করা হয়েছে।

শুক্রবার সকালে বসুরহাট পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মেশাররফ হোসাইনের নেতৃত্বে জামায়াতে ইসলামও বিক্ষোভ মিছিল করেন। অন্যদিকে শুক্রবার বাদ জুমা বসুরহাট জিরো পয়েন্টে সর্বদলীয় জুলাই ঐক্যের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অগ্রনায়ক ও জুলাই বিপ্লবের মহানায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকারিদের গ্রেপ্তার ও দ্রুত বিচার করতে হবে। না হয় আরো কঠিন কর্মসূচি দেয়া হবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর