প্রকাশিত: ১৯ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ১৯ ডিসেম্বর, ২০২৫

সেনবাগে অর্জুনতলা ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি গ্রেফতার

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকা সেনবাগ উপজেলার অর্জুনতলা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কুতুব উদ্দিন পাটোয়ারীকে গ্রেফতার করেছে সেনবাগ পুলিশ।

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে সেনবাগ থানা পুলিশের একটি বিশেষ দল কুতুব উদ্দিন পাটোযারীকে অজুণতলা ইউপির ছিলোনীয়া বাজারের তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আটক করে থানায় নিয়ে আসে।

সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাশার শুক্রবার সন্ধ্যায় কুতুবউদ্দিন পাটোয়ারীকে গ্রেফতারকৃত বিষয়টি নিশ্চিত করে বলেন। বিরুদ্ধে সেনবাগ থানায় একটি রাজনৈতিক মামলা রয়েছে। তাকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর