প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৫

সেনবাগের দুই কৃতি সন্তানকে কল্যাণ সংস্থার সংবর্ধনা

???????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????????

উপজেলা প্রতিনিধি, সেনবাগ : সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক, ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ টানা দ্বিতীয় বার ও ওমর ফারুক চৌধুরী সিআইপি নির্বাচিত হওয়ায়।সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার দুই পরিচালককে সংবর্ধনা দিয়েছে সেনবাগ প্রবাসী কল্যান সংস্থা।

শনিবার (২০ ডিসেম্বর) বিকেলে প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক আমিরুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও পরিচালক নুর হোসাইন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত ওমান প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নুর মোহাম্মদ সিআইপি ও বিশেষ অতিথি আবুল কাশেম চৌধুরী ফাউন্ডেশনের প্রতিষ্টাতা চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আবদুল আজিম চৌধুরী, কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলম।

এসময় অনুষ্ঠানের অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্টাতা পরিচালক সৌদি প্রবাসী ব্যবসায়ী মহি উদ্দিন, সহিদুল্লাহ মিন্টু, আবদুল মান্নান বাবলু, রফিকুল ইসলাম রবি, ওমর ফারুক, আবদুল রহমান, আমির হোসেন লিটন, প্রমুখ। অনুষ্টান ক্রেস্ট দিয়ে দুই নব নির্বাচিত সিআইপিকে সম্মাননা প্রদান করেন সংস্থার পরিচালক বৃন্দ।

শেষে সাড়ে ৪ শত অসহায় দুঃস্থদের মাঝে প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে শীতার্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর