প্রকাশিত: ২০ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২০ ডিসেম্বর, ২০২৫

বিজয় দিবস উদযাপন করতে গিয়ে আওয়ামী কর্মী আটক

হারুনুর রশিদ, রিপোর্টার : গত সপ্তাহে বিজয় দিবসকে কেন্দ্র করে বিরিয়ানি ভোজের আয়োজন করে ১ নং চর মটুয়া, ১৯ নং পূর্ব চর মটুয়া এবং ২০ নং আন্ডারচর ইউনিয়ন আওয়ামী লীগ,অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

১৯ নং পূর্বচরমটুয়া ইউনিয়নের সফিগঞ্জ বাজারে রান্নার আয়োজন করা হয়। কার্যক্রম নিষিদ্ধ এ সংগঠনের তৎপরতা দেখে এলাকাবাসী তাৎক্ষণিক পুলিশকে খবর দেয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে উপস্থিত হয়ে ঘটনাস্থল থেকে একজনকে গ্রেফতার করে।

পরবর্তীতে আয়োজনটির সাথে সংশ্লিষ্ট অপর আরো একজনকে গ্রেফতার করা হয়। আইশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থল থেকে বিরিয়ানি ভোজের সরঞ্জামসমূহ জব্দ করে স্থানীয় মাদ্রাসায় দান করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর