প্রকাশিত: ২৩ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৩ ডিসেম্বর, ২০২৫

সেনবাগ প্রেসক্লাব পরিদর্শন করেছেন নূর মোহাম্মদ সিআইপি

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : সেনবাগের কাদরা ইউপির মগুয়া গ্রামের কৃতি সন্তান নূর মোহাম্মদ দ্বিতীয় বারের মতো প্রবাস থেকে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে গুত্বপূর্ণ অবদান রাখায়। বাংলাদেশ সরকার কর্তৃক সিআইপি নির্বাচিত নূর মোহাম্মদ সেনবাগ প্রেসক্লাব পরিদর্শন করেছেন।  তিনি মঙ্গলবার বিকেলে সেনবাগ প্রেসক্লাবের পৌছলে সাংবাদিকগণ তাকে ফুল দিয়ে বরণ করেন। এসময় সিআইপি নূর মোহাম্মদ সেনবাগ প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিয় করেন।

উল্লেখ্য ১৯৯৪ সালে সেনবাগ প্রেসক্লাব প্রতিষ্ঠিত হয়। এখানে জাতীয় দৈনিক ও ইলোকট্রোনিক মিডিয়া স্যাটেলাইট চ্যানেলের স্থানীয় প্রতিনিধিগণ কাজ করেন।

শুভেচ্ছার জবাবে নূর মোহাম্মদ সিআইপি বলেন, “আজ সত্যিই আমি কৃতজ্ঞ। আমি নিজেকে এই সম্মানের যোগ্য মনে করি না; আল্লাহর রহমত এবং আপনাদের সকলের দোয়ার বরকতে আমার এই অর্জন। আমি এই অর্জন সেনবাগের গরিব-দুঃখী ও মেহনতি মানুষসহ সর্বস্তরের জনগণের জন্য উৎসর্গ করলাম। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন।

এ সময় উপস্থিত ছিলেন,সেনবাগ প্রেসক্লাবের সভাপতি সাখাওয়াত উল্লাহ, সহ-সভাপতি নূর হোসাইন সুমন, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সহ-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম পাটোঢারী, নির্বাহী সদস্য খোরশেদ আলম, নির্বাহী সদস্য কাজী ফখরুল ইসলাম, কোষাধ্যক্ষ বশির আহমেদ এবং দপ্তর ও প্রচার সম্পাদক মো. ইব্রাহিম প্রমুখ ।

আরও পড়ুন

  • . এর আরও খবর