প্রকাশিত: ২৫ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৫ ডিসেম্বর, ২০২৫

সেনবাগে ২৮০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

নিজস্ব প্রতিবেদক :
গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা জেলার সেনবাগ থানার ৮ নং বীজবাগ ইউনিয়নের ধর্মপুরের ফেনী নোয়াখালী হাইওয়েতে একটি অভিযান পরিচালনা করে। অভিযানে হাইওয়ের  দক্ষিণ পাশের সেবারহাট পূর্ব বাজারের ডিজিটাল নকশা ফার্নিচারের সামনে খালি জায়গায় মাদক বিক্রিরত অবস্থায় মোহাম্মদ আব্দুর রহিম ওরফে মামুনকে ২৮০ পিস ইয়াবা সহ গ্রেফতার করা হয়।

মামুন চট্টগ্রাম জেলার মিরসরাই থানার মধ্য  মায়ানীর স্থায়ী বাসিন্দা। যার বর্তমান ঠিকানা ফেনী জেলার দাগনভূঁঞা থানার সি!লোনিয়া বাজারের পশ্চিম পাশের চৌধুরী বাড়ি।জিজ্ঞাসাবাদে মামুন পেশাদার মাদক ব্যবসার কথা স্বীকার করে বলে জানা যায়।

আরও পড়ুন

  • . এর আরও খবর