প্রকাশিত: ২৬ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৬ ডিসেম্বর, ২০২৫

চৌমুহনী থেকে ৪২০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

তারিক আজিজ পিঞ্জর, রিপোর্টার :
গোপন সংবাদের ভিত্তিতে এক অভিযানে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর ৪ টা ৪৫ মিনিটে  চৌমুহনী পৌরসভার ১ নং ওয়ার্ডের আসলাম হাজী বাড়ির সাহাবুদ্দিনের ঘর থেকে মাদক বিক্রির জন্য অবস্থানরত মোহাম্মদ শাওন (২১) নামক এক ব্যক্তিকে ৪২০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

এ সময় তার কাছ থেকে মাদক বিক্রিলব্ধ  নগদ ২৯ হাজার টাকা উদ্ধার করা হয়।আসামি শাওন জেলার সোনাইমুড়ী থানার আমিশাপাড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বাসিন্দা। পুলিশি অভিযান চলাকালে মাদক কারবারের সাথে সংশ্লিষ্ট এক আসামি পালিয়ে যায়।পুলিশি জিজ্ঞাসাবাদে মাদক কারবারি পেশাদার মাদক ব্যবসার কথা স্বীকার করে বলে জানা যায় ।

আরও পড়ুন

  • . এর আরও খবর