
উপজেলা প্রতিনিধি, দাগনভূঞা :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করতে ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু করেছে ফেনী জেলা তথ্য অফিস।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে দাগনভূঞা বাজারের জিরো পয়েন্ট এলাকায় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ‘ভোটের গাড়ি’ কারভ্যান আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ক নানা ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।
এসময় দাগনভূঞা উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীদুল ইসলাম ও জেলা তথ্য অফিসার এস.এম আল আমিনসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :