প্রকাশিত: ২৭ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৭ ডিসেম্বর, ২০২৫

চোখের ক্যান্সারে আক্রান্ত তাহসিনের চিকিৎসায় সহায়তা চান দরিদ্র বাবা

নুশরাত রুমু, মাইজদী :
তিন বছরের শিশু তাহসিন। সে সদরের কৃষ্ণরামপুর গ্রামের দরিদ্র রিকশাচালক বাহার মিয়ার ছেলে। প্রায় ১ বছর আগে হঠাৎ তার ডান চোখ ফুলে লাল হয়ে যায়। প্রথমে তার মা ঝাড়ফুঁক করলেও ভালো না হওয়ায় সদর হাসপাতালে ডাক্তার দেখান। সেখানে ডাক্তার তাকে চক্ষু হাসপাতালে চিকিৎসা নিতে রেফার করেন। চক্ষু  হাসপাতালে নানা পরীক্ষার পর জানা যায় তাহসিন বিরল রেটিনা ব্লাস্টোমা নামক চোখের রোগে আক্রান্ত। প্রথম অবস্থায় চিকিৎসা চালিয়েছে তার বাবা। ৫ টি ক্যামোথেরাপিও দেয়া হয়েছে।

ডাক্তার জানিয়েছেন তার চোখে দ্রুত অপারেশন করা জরুরি। না হলে মাথাসহ অন্যান্য অংশে ক্যান্সার ছড়িয়ে পড়তে পারে। টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না তার বাবা। তাহসিনের ডান চোখসহ মুখের ডানপাশ অনেকটা ফুলে গেছে। রাতে ব্যথায় ঘুমাতে পারে না। প্রতিদিনই চোখ থেকে রক্ত পড়ছে। ছোট্ট শিশুর এ দৃশ্য সহ্য করা কষ্টকর। তাহসিনের অসহায় বাবা মা সন্তানকে সুস্থ করতে সরকার ও সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহায়তা চেয়েছেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর