
নুশরাত রুমু, মাইজদী : বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী ইউনিটের আয়োজনে ২২–২৪ ডিসেম্বর ২০২৫ তারিখে নোয়াখালীতে তিন দিনব্যাপী জলবায়ু বিষয়ক প্রশিক্ষণ “Training on Y-Adapt & Rollout” সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলা ও জেলা ইউনিট থেকে মোট ২৫ জন যুব রেড ক্রিসেন্ট সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণের মূল লক্ষ্য ছিল জলবায়ু পরিবর্তন বিষয়ে যুবদের জ্ঞান ও সচেতনতা বৃদ্ধি, স্থানীয় পর্যায়ে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ, অভিযোজন কৌশল প্রয়োগ এবং যুব নেতৃত্বের সক্ষমতা উন্নয়ন।
উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানে জেলা ইউনিটের ইউনিট কার্যনির্বাহী এডহক কমিটির সদস্য আনোয়ার সাহাদাত ও ইমরান হোসেন তুহিন, ইউনিট কর্মকর্তা আলাউদ্দিন পাটোয়ারী, প্রজেক্ট এসোসিয়েট আশীষ কুমার মণ্ডল ও মো. গোলাম রাব্বানী এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন ইশা কর্মকার, মো. মাইনুল ইসলাম ও শ্রাবণী আক্তার। তাঁদের দিকনির্দেশনা ও মূল্যবান আলোচনা প্রশিক্ষণ কার্যক্রমকে আরও কার্যকর ও ফলপ্রসূ করে তোলে।
আপনার মতামত লিখুন :