
দাগনভূঞা প্রতিনিধি : দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নে ফসলি জমির মাটি কাটার অপরাধে একজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড। সোমবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম এ কারাদণ্ড দেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফসলি জমির মাটি খননযন্ত্র দিয়ে কেটে বিক্রি করার সংবাদ পেয়ে রাত দুইটার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। পরে ওই ব্যক্তিকে তাৎক্ষণিক এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানান, উপজেলার গজারিয়া ও সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর এলকায় রাতের আঁধারে ফসলি জমির উপরি-স্তর কর্তনের অপরাধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনের সংশ্লিষ্ট ধারায় একজনকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।
এসময় ভেকু ২টি যন্ত্র অকেজো করে দেয়া হয়। তিনি আরও জানান, জনস্বার্থে এধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। অভিযানে থানা পুলিশ ও আনসার সদস্যরা সহায়তা করে।
আপনার মতামত লিখুন :