প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৫

নোয়াখালী-২ আসনে ৭ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ : বিপুল উৎসাহ উদ্দিপনার মধ্যে দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন ২৬৯ নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনে ৭ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

সোমবার সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহসিয়া তাবাসসুম এর কার্যালয়ে প্রার্থীগন মনোনয়ন পত্র দাখিল করেন। তার হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ মার্কার প্রার্থী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ, জয়নুল আবদিন ফারুক, সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মোহাম্মদ মফিজুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জামায়াতে ইসলামী মনোনিত দাড়িপাল্লা মার্কার প্রার্থী জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা সাইয়েদ আহম্মদ, জাতীয় নাগরিক পাটি এসসিপির ফুটন্ত শাপলা মার্কার প্রার্থী নির্বাহী সদস্য সুলতান মুহাম্মদ জাকারিয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা মার্কার মনোনিত প্রার্থী মাওলানা খলিলুর রহমান, জাতীয় সমাজতান্ত্রীক দল জেএসডি (জাসদ রব)তারা মার্কার মনোনিত প্রার্থী মোশারফ হোসেন মন্টু।অপরদিকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এলডিপি মনোনীত প্রার্থী সাহাব উদ্দিন তার মনোনয়ন পত্র দাখিলে নিদিষ্ঠ সময়ের পরে আসায় তার মনোনয়পত্র জমা দিতে পারেননী তিনি।

সোমবার রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মুহসিয়া তাবাসসুম।

আরও পড়ুন

  • . এর আরও খবর