প্রকাশিত: ২৯ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ২৯ ডিসেম্বর, ২০২৫

চরমটুয়া দক্ষিণ মহতাপুর থেকে মোস্ট ওয়ান্টেড আসামী গ্রেপ্তার

তারিক আজিজ পিঞ্জর, রিপোর্টার : গোপন সংবাদের ভিত্তিতে সুধারাম মডেল থানা পুলিশের অভিযানে এক নং চরমটুয়া ইউনিয়নের দক্ষিণ মহতাপুর নানুর ব্রিকফিল্ড অফিসের সামনে থেকে একাধিক মামলার আসামি মেহেদী হাসান ওরফে শাকিলকে একটি ওয়ান শুটার গানসহ গ্রেপ্তার করা হয়।

আসামি শাকিল স্থানীয় চরমটুয়া এলাকার দুর্ধর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে স্থানীয় জনসাধারণের চুরি, ডাকাতি, দস্যুতা, চাঁদাবাজি, ছিনতাইয়ের অভিযোগ ছাড়াও সুধারাম মডেল থানায় পূর্ববর্তী নয়টি মামলা রয়েছে।যার চারটি পরোয়ানাভুক্ত।শাকিলকে অস্ত্রসহ গ্রেপ্তারের ঘটনায় তার বিরুদ্ধে নতুন একটি মামলা দায়ের করা হয়। শাকিলের গ্রেপ্তারের ঘটনায় স্থানীয় জনসাধারণের মধ্যে সন্তোষ বিরাজ করছে বলে জানা যায়।

আরও পড়ুন

  • . এর আরও খবর