প্রকাশিত: ৩০ ডিসেম্বর, ২০২৫
সর্বশেষ আপডেট : ৩০ ডিসেম্বর, ২০২৫

নোসক রাাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপকের বিদায়

নুশরাত রুমু , মাইজদী
নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. টিপু সুলতান ২৭তম (বিসিএস) প্রশাসন ক্যাডারে নিয়োগপ্রাপ্ত হয়ে সহকারি কমিশনার পদে আগামী ১ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে- মাননীয় বিভাগীয় কমিশনার এর কার্যালয় সিলেটে যোগদান করবেন। সে হিসেবে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাষ্ট্রবিজ্ঞান বিভাগে তাঁর শেষ কর্মদিবসে নতুন কর্মজীবনের জন্য শুভকামনা জানিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের পক্ষ থেকে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং নতুন কর্মজীবনের জন্য শুভকামনা জানানো হয়।

এ সময় শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন নোয়াখালী সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাইনুল ইসলাম, সহযোগী অধ্যাপক শামীমা নাসরিন , সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন , প্রভাষক আবদুল হাই সুজন । শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ আমির, তোফাজ্জেল হোসেন পাভেল, ইমরুল কায়েস, দিদার হোসেনসহ আরো অনেকে।

আরও পড়ুন

  • . এর আরও খবর