এতিমখানা ও হতদরিদ্র শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ

মো. জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী, সেনবাগ :
গত কয়েকদিনের ঘনকুয়া হিমেল হাওয়া এবং কনকনে শীত কষ্ট পাওয়া এতিমখানার ছাত্র, খেটে খাওয়া হতদরিদ্র মানুষ এবং শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করেছেন সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম। তিনি মঙ্গলবার রাতে উপজেলার কেশারপাড় ইউপির খাজুরিয়া তালেমুল কুরআনে মাদরাসা ও এতিমখানা এবং ৪নং কাদরা ইউপির তাহিরপুর নূরানী মাদরাসা ও এতিমখানা।
এরআগেও নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুম সেনবাগ পৌরসভা ও সেনবাগ রাস্তার মাথা এলাকায় ছিন্নমূল বেদে সম্প্রদায়ের মাঝে শীত বস্ত্র বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা(পিআইও) মো: এনামুল হক।
আপনার মতামত লিখুন :