প্রকাশিত: ২ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২ জানুয়ারি, ২০২৬

পশ্চিম চরমটুয়া সফিগঞ্জ রাব্বানিয়া আলিম মাদ্রাসায় বিনামূল্যে বই বিতরণ

হারুনুর রশিদ, রিপোর্টার :
পূর্ব চরমটুয়া ইউনিয়নের পশ্চিম চরমটুয়া সফিগঞ্জ রাব্বানিয়া আলিম মাদরাসার ছাত্রছাত্রীদের মাঝে পহেলা জানুয়ারি বৃহস্পতিবার বিনামূল্যে নতুন শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন  মাদ্রাসাটির সভাপতি মোঃ মাজহারুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন মাদরাসাটির ভারপ্রাপ্ত প্রধান, জাকির হোসেন ফরায়েজি এবং প্রতিষ্ঠানটির বিভিন্ন শিক্ষার্থীদের অভিভাবকগণ।  অনুষ্ঠানে পশ্চিম চরমটুয়া সফিগন্জ রাব্বানিয়া আলিম মাদ্রাসার বিগত সেশনের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর