
নুশরাত রুমু, মাইজদী :
বই হচ্ছে বিদ্যা অর্জনের প্রধান মাধ্যম। মফস্বলের অনেক কলেজ ছাত্র- ছাত্রী অর্থ সংকটে বই ক্রয় করে পড়তে সমস্যায় পড়ে। সেই সমস্যার গুরুত্ব চিন্তা করে বুধবার (৩১ডিসেম্বর ২০২৫) ভুলুয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবু জাফর মোহাম্মদ হারুন, তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে কলেজ গ্রন্থাগারের জন্য বাংলা, ইংরেজি, আইসিটি, পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান, ইসলামী শিক্ষা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, অর্থনীতি, সাধারণ জ্ঞান, ভর্তিগাইডসহ বিভিন্ন বিষয়ের ১৮০টি পাঠ্যবই ও জার্নাল গ্রন্থাগার প্রভাষক মো. ইয়াসিন এর নিকট হস্তান্তর করেন।
এ সময় উপাধ্যক্ষ মোহাম্মদ নূরুল ইসলাম, শিক্ষক পরিষদের সম্পাদক বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুস সাত্তার, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক হোছনেয়া বেগম, জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মিহির রঞ্জন দাস, ব্যবস্হাপনা বিভাগের বিভাগীয় প্রধান ও সহকারী অধ্যাপক মুহাম্মদ নুরুর রহমান, সহকারী শিক্ষক গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান হারান ভৌমিক ও হিসাব সহকারী পরিমল চন্দ্র মজুমদার উপস্থিত ছিলেন। তারা জানান এতে কলেজের শিক্ষার্থীরা উপকৃত হবে, এমন উদ্যোগ সবার জন্য অনুকরণীয়।
আপনার মতামত লিখুন :