প্রকাশিত: ৩ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৩ জানুয়ারি, ২০২৬

নোয়াখালী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইফতেখার উদ্দিনের মনোনয়নপত্র বাতিল

উপজেলা প্রতিনিধি, চাটখিল :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী ১ (চাটখিল-সোনাইমুড়ী আংশিক) সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইফতেখার উদ্দিন এর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ তথ্য নিশ্চিত করেন জেলা রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম। নোয়াখালী জেলা রিটার্নিং অফিসার মুহাম্মদ শফিকুল ইসলাম জানান, নোয়াখালী ১ আসনে ৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। এরমধ্যে সাত জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

স্বতন্ত্র প্রার্থী মুহাম্মদ ইফতেখার উদ্দিন নির্বাচন কমিশনের আইন অনুযায়ী জমাকৃত সংসদীয় আসনের মোট ভোটারের ১ পার্সেন্ট স্বাক্ষরিত ভোটারের তথ্য সঠিক না পাওয়ায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। প্রার্থিতা বাতিলের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মুহাম্মদ ইফতেখার উদ্দিন আপিল করতে পারবেন বলে জানান রিটার্নিং অফিসার। মনোনয়নপত্র বাতিলের বিষয়ে মুহাম্মদ ইফতেখার উদ্দিনের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি তাৎক্ষণিক ফোন ধরেননি।

আরও পড়ুন

  • . এর আরও খবর