প্রকাশিত: ৪ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৪ জানুয়ারি, ২০২৬

সুবর্ণচরে জাতীয় সমাজসেবা দিবস পালন ও এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ

উপজেলা প্রতিনিধি, সুবর্ণচর :
জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উপলক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা এবং এতিমদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১ টায় স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংগঠনসমূহের সহযোগিতায় সুবর্ণচর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে উক্ত দিবস উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে ‘আত্ম-অনুসন্ধান’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুর আগে স্বেচ্ছাসেবী সংগঠন তরিকা সায়েদ ফাউন্ডেশন (টি.এস.এফ) এর পক্ষ থেকে অসহায় এতিম শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

আলোচনা সভায় সুবর্ণচর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ নুরুন নবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আকিব ওসমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ছেনমং রাখাইন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফখরুল ইসলাম, সুবর্ণচর প্রেসক্লাবের সভাপতি মো. কামাল উদ্দিন চৌধুরী এবং তরিকা সায়েদ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন। আলোচনায় বক্তারা সমাজ উন্নয়নে সবার অংশগ্রহণ, সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে সম্মিলিত উদ্যোগ এবং আত্মকর্মসংস্থানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর