প্রকাশিত: ৫ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৫ জানুয়ারি, ২০২৬

সদর হাসপাতাল রোড সংস্কারে স্মারকলিপি প্রদান

নুশরাত রুমু, মাইজদী :
মাইজদী সদর হাসপাতাল রোড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সড়ক। এই সড়ক দিয়ে প্রতিদিন অসংখ্য রোগী, অ্যাম্বুলেন্স, স্বজন, সাধারণ মানুষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে যাতায়াত করে। দীর্ঘদিন ধরে এই সড়কটি চলাচলে সমস্যা হচ্ছে। খানাখন্দ, ভাঙাচোরা অংশ, জলাবদ্ধতায় রোগী পরিবহন ও পথ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়। এসব সমস্যার বিষয়ে বারবার অভিযোগ করেও স্থায়ী সমাধান পাওয়া যায়নি।

মঙ্গলবার (১ জানুয়ারি) কনসাস কনজ্যুমার্স সোসাইটি (সিসিএস) নোয়াখালীর পক্ষ থেকে এলজিইডি নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী শেখ মাহফুজুল হোসাইন এবং পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. বেলাল আহমেদ খান এর সঙ্গে হাসপাতাল রোডের বর্তমান বেহাল অবস্থা ও জনদুর্ভোগ নিয়ে সরাসরি সাক্ষাৎ ও আলোচনা করা হয়। একইসাথে একটি লিখিত স্বারকলিপি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

উনারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে তাদের বক্তব্য গ্রহণ করেন এবং প্রদত্ত তথ্য ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় আশ্বস্ত করেন যে, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন হলে অল্প সময়ের মধ্যেই হাসপাতাল রোডের সংস্কার কাজ শুরু হবে বলে আশা করা যায়।
নাগরিক সচেতনতা ও যৌক্তিক দাবির ভিত্তিতে প্রশাসনের এই ইতিবাচক সাড়া এলাকাবাসীকে আশাবাদী করে তুলেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর