প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ জানুয়ারি, ২০২৬

খালেদা জিয়ার জন্য কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিজ বাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

এমবিএ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) উদ্যোগে তেজগাঁওয়ের রহিম মেটাল জামে মসজিদ কমপ্লেক্স শুক্রবার (৯ জানুয়ারি) সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত কোরআন খতম এবং জুম্মার নামাজের পর দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।

দেশনেত্রী বেগম খালেদা জিয়া গত ৩০ ডিসেম্বর ইন্তেকাল করেন। তার পবিত্র রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় প্রায় তিন হাজার মুসল্লির উপস্থিতিতে এ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ম্যাবের প্রেসিডেন্ট ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ আলমগীর হোসেন, ঢাকা-১২ আসনে বিএনপি জোট মনোনীত প্রার্থী সাইফুল হক, ম্যাবের সাধারণ সম্পাদক প্রফেসর ড. শামসুজ্জামানসহ এই সংগঠনের অন্যান্য নেতারা।

আরও পড়ুন

  • . এর আরও খবর