প্রকাশিত: ৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ৯ জানুয়ারি, ২০২৬

সুধারামে 20 Day’s Night সর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পূন্ন

রাসেদ বিল্লাহ চিশতী, স্টাফ রিপোর্টার :
সুধারামে মহান বিজয় দিবস উপলক্ষে শুরু হওয়া 20 Day’s Night সর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ সম্পুর্ন হয়েছে।  শুক্রবার (৯ জানুয়ারী) সদর উপজেলার ৩নং নোয়ান্নই ইউনিয়নের আতাশপুরে 20 Day’s Night সর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে উপজেলা যুব উন্নয়ন অফিসার আজমল হোসেন মানিকের সভাপতিত্বে  ও ৩নং নোয়ান্নই ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক এবং ৪নং ওয়ার্ডের জনপ্রিয় ইউপি সদস্য জনাব সালেহ উদ্দিন ভূঁইয়ার সঞ্চালনায় ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মাহবুব আলমগীর আলো, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র আলহাজ্ব হারুনুর রশিদ আজাদ।

এছাড়া স্থানীয় শিক্ষানুরাগী, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিশিষ্ট ব্যাবসায়ী, বিশিষ্ট সমাজসেবক, ক্রিড়া ব্যাক্তিবর্গ, আইনজীবী, সাংবাদিক, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি পেশার অসংখ্য জনপ্রতিনিধি অংশ গ্রহণ করেছে। পরে ৩নং নোয়ান্নই ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক সালেহ উদ্দিন ভূঁইয়া মেম্বারের আয়োজনে প্রায় পাঁচ শতাধিক দর্শনার্থী ও দলীয় নেতা-কর্মীদের সম্মানে এক হাঁস পার্টির আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর