প্রকাশিত: ১০ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১০ জানুয়ারি, ২০২৬

স্বেচ্ছাসেবক দল নেতা হত্যার প্রতিবাদে মাইজদীতে বিক্ষোভ ও সমাবেশ

উপজেলা প্রতিনিধি, সদর :
ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মুসাব্বির হত্যার প্রতিবাদে মাইজদীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার (১০ জানুয়ারি) দুপুরে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে মাইজদী পৌর বাজারের সামনে প্রধান সড়কে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাবের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ।

এছাড়াও বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা আবু নাসের, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন উপজেলা ও ইউনিটের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা জানান, আজিজুর রহমান মুসাব্বির হত্যাকাণ্ড একটি নৃশংস ও পরিকল্পিত রাজনৈতিক হত্যাকাণ্ড। তারা অবিলম্বে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর