
কোম্পানীগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন মাত্রা যোগ করতে বসুরহাট বাজারে যাত্রা শুরু করেছে আধুনিক ক্রীড়া সামগ্রীর প্রতিষ্ঠান ‘ফ্যালকন স্পোর্টস এন্ড প্রিন্ট’। শনিবার সন্ধ্যায় পৌর মার্কেট সংলগ্ন এজি টাওয়ারের আন্ডারগ্রাউন্ডে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটি উদ্বোধন করা হয়।
সুন্নাহ সপের স্বত্বাধিকারী সাইফুল্লাহ আদনানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কোম্পানীগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি মীজানুর রহমান, বসুরহাট পৌরসভা জামায়াতের আমির মোশাররফ হোসেন এবং বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাফেল।
এই সময় বক্তারা বলেন, একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বসুরহাটের মতো একটি ক্রমবর্ধমান বাণিজ্যিক এলাকায় ‘ফ্যালকন স্পোর্টস এন্ড প্রিন্ট’-এর মতো একটি আধুনিক শপ খেলোয়াড়দের উৎসাহিত করবে। অতিথিরা ফিতা কেটে শোরুমের ভেতরে প্রবেশ করেন এবং সেখানে সাজানো উন্নত মানের ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সরঞ্জামসহ বিভিন্ন কাস্টমাইজড জার্সি পরিদর্শন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোহাম্মদ শহিদুল ইসলাম মাসুদ উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, “আমাদের লক্ষ্য কেবল ব্যবসা নয়, বরং স্থানীয় ক্রীড়া সংস্কৃতির উন্নয়ন। আমরা খেলোয়াড়দের চাহিদা অনুযায়ী মানসম্মত সরঞ্জাম এবং নিখুঁত কাস্টমাইজড প্রিন্টিং সেবা নিশ্চিত করব।”
এই সময় তিনি উদ্ভোদন উপলক্ষে ক্রেতাদের জন্য সব ধরণের পণ্যে ২০% বিশেষ ছাড়ের ঘোষণা দিয়েছেন।
আপনার মতামত লিখুন :