
উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদীতে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আয়োজনে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত মেডিকেল ক্যাম্পেইনে চার শতাধিক আইনজীবী ও সাধারণ মানুষ সেবা গ্রহণ করেন।
সোমবার (১২ জানুয়ারি) সকাল থেকে জেলা আইনজীবী হল রুমের পাশে এ মেডিক্যাল ক্যাম্প শুরু হয়। সকালে শুরু হয়ে বিকেল চারটা পর্যন্ত চলে মেডিকেল ক্যাম্পের কার্যক্রম।
ক্যাম্পে ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, রক্ত পরীক্ষাসহ বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ দেওয়া হচ্ছে। পাশাপাশি রোগীদের বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়েছে। চিকিৎসা সেবায় ব্যতিক্রমী এই বিশেষ উদ্যোগের জন্য জেলা বারের আইনজীবীরা আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন।
মেডিকেল ক্যাম্পে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আমির হোসাইন বুলবুল, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রবিউল হাসান পলাশসহ অন্যান্য বিশিষ্ট আইনজীবীগণ।
আপনার মতামত লিখুন :