
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
কবিরহাট উপজেলার বসুরহাট – কবিরহাট সড়কে মোটরসাইকেল কাভার ভ্যানের সংঘর্ষে এক ইন্স্যুরেন্স কর্মকর্তা ঘটনাস্থলে নিহত হয়েছেন,এবং গাড়িতে থাকা আরেকজনের অবস্থা আশংকাজনক। সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৮ টার দিকে কবিরহাট টু বসুরহাট সড়কের গলাকাটা পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত বিপ্লব চন্দ্র শীল (৩৮) উপজেলার ঘোষবাগ ইউনিয়নের আলীপুর গ্রামের অর্জুন চন্দ্র শীলের ছেলে। তিনি ফেনীর মেট লাইফ এজেন্সির বসুরহাট বাজারের ইউনিট ম্যানেজার ছিলেন।
নিহতের সাবেক সহকর্মী আব্দুল মোবারক হৃদয় জানান, বিপ্লব পরিবার নিয়ে পার্শ্ববর্তী কোম্পানীগঞ্জ উপজেলার সিরাজপুর ইউনিয়নের একটি ভাড়া বাসায় বসবাস করতেন।সোমবার দুপুরের দিকে তিনি পারিবারিক কাজে কবিরহাট যান। পরবর্তীতে সন্ধ্যার দিকে মোটরসাইকেল যোগে ভগ্নিপতি পলাশ চন্দ্র শীলকে নিয়ে কোম্পানীগঞ্জের বাসার উদ্দেশ্যে রওয়ানা দেন। যাত্রা পথে মোটরসাইকেল কবিরহাট টু বসুরহাট সড়কের গলাকাটা পোল এলাকায় পৌঁছলে কাভার ভ্যান মোটরসাইকেল সংঘর্ষ হয়।এতে তিনি মারাত্মকভাবে মাথায় আঘাত পান।
ঘটনার পরপরই কাভার্ড ভ্যান পালিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কবিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত পৌনে ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নিহতের ভগ্নিপতি পলাশও গুরুত্বর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।
এলাকাবাসী বলেন কিছুদিন আগে এই সড়কে দুর্ঘটনায় ৬ জনের মৃত্যু হয়েছে এর পর ও প্রশাসন কোন ব্যবস্থা গ্রহণ করে নি।তবে প্রশাসনের কাছে আমাদের দাবী সড়ক দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে খবর পেয়ে কবিরহাট থানার (এসআই) আবু হানিফ ভুঁইয়া ঘটনা স্থলে যায়।এ বিষয়ে কোন অভিযোগ দায়ের হয় নি. পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
আপনার মতামত লিখুন :