প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ জানুয়ারি, ২০২৬

বেগমগঞ্জে বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

উপজেলা প্রতিনিধি, বেগমগঞ্জ :
বেগমগঞ্জ পশ্চিম এখলাছপুর লাল মিয়া সাহেব বাড়ী সংলগ্ন আংকুরেন নেছা তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার ১৩তম বার্ষিক ওয়াজ মাহফিল ১২ জানুয়ারী সোমবার বাদ যোহর মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত হয়েছে। আংকুরেন নেছা তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ¦ মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে  মাহফিল বয়ান পেশ করেন উত্তর নাজিরপুর জামিয়া ইসলামিয়া আরাবিয়া মুহতামিম সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন হাফেজ মাও. আবদুর রহমান সাহেব।

বাদ মাগরিব বয়ান করেন কুমিল্লার সুধন্যপুর ইসলামিয়া আরাবিয়া মাদরাসা মুহতামিম মুফতী মুস্তাকুন্নবী কাসেমী সাহেব,  লক্ষ্মীপুর রামগতি কামাল পাশা জামে মসজিদ খতিব মাও. কামাল উদ্দিন তাহেরী সাহেব, নোয়াখালী আমানতপুর মাদ্রাসার প্রধান মুফতী আবদুল বাকী কাসেমী সাহেব, বাইতুর রহমত জামে মসজিদ খতিব হাফেজ মাওঃ ইয়াছিন সাহেব।
মাহফিলের সার্বিক পরিচালনায় ছিলেন আংকুরেন নেছা তাহ্ফিজুল কুরআন মাদ্রাসার মুহতামিম হাফেজ মাও. শাহাদাত।
উক্ত মাহফিলে ওলামেয়কেরামগণ নবী করিম হযরত মুহাম্মদ (সঃ) এর জীবন আদর্শ তুলে ধরে কোরানের আলোকে জীবন গড়ার পথ প্রদর্শন করেন। নারীদের পর্দায় চলাফেরার কথা বলেন এবং দ্বীন ও দুনিয়ার আদব-কায়দা ও সামাজিক অবক্ষয় রোধে সচেতনামূলক বয়ান পেশ করেন।

আরও পড়ুন

  • . এর আরও খবর