প্রকাশিত: ১৪ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৪ জানুয়ারি, ২০২৬

কোম্পানীগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জে অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবাসহ মোঃ রাকিব উদ্দিন রাজিব (৪০) নামে এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত চর ফকিরা ইউনিয়নের ৪নং ওয়ার্ডে জসিম মিয়ার নতুন বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রাজিব ওই এলাকার মৃত জসিম উদ্দিনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় নোয়াখালীর একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে রাজিবের নিজ দখলীয় টিনের বসতঘর তল্লাশি করে ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসি সূত্র জানায়, রাজিব দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে স্থানীয় যুবকদের কাছে বিক্রি করে আসছিল। তার এসব কর্মকাণ্ডে এলাকার যুবসমাজ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোঃ আশরাফুল আলম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারা অনুযায়ী কোম্পানীগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া শুরু করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।
ডিএনসি জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন

  • . এর আরও খবর