
উপজেলা সদর :
বৃহস্পতিবার ১৫ জানুয়ারি রাত দেড়টায় সুধারাম থানাধীন ডাক্তার বাজার রাস্তার ওপর পরিচালিত এক অভিযানের মাধ্যমে ৬২ মন ২০ কেজি জাটকা ইলিশ সহ ৬ ব্যক্তিকে গ্রেফতার করে জেলা গোয়েন্দা শাখার একটি ফোর্স।
আটককৃত মোঃ আরিফ(২৫), মোঃ মাসুদ(২৯), মোঃ আকবর হোসেন সবুজ(৩৪) মোঃ সালাউদ্দিন(৩৫), মোঃ নুরুল হুদা(৩৫), মোঃ জাবেদ হোসেন(৩০) জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
আটকের পর নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনেওয়াজ তানভীর মোবাইল কোর্টের মাধ্যমে ১৯৫০ সালের মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ৪/৫ ধারা মোতাবেক প্রত্যেক আসামিকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। তাৎক্ষণিকভাবে আসামিগণ প্রত্যেকে ৫০০০ টাকা প্রদান করে। জব্দকৃত জাটকা ইলিশসমূহ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জেলা মৎস অফিসের মাধ্যমে বিভিন্ন এতিমখানায় বন্টন করা হয় বলে জানা যায়।
আপনার মতামত লিখুন :