প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৭ জানুয়ারি, ২০২৬

খলিফার হাটে ধানের শীষের ভোট চেয়ে আলামিনের লিফলেট বিতরণ

রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কে সামনে রেখে নোয়াখালী- ৪ (সদর সুবর্ণচর) সংসদীয় আসন থেকে বিএনপি থেকে দলের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান মো. শাহজাহান কে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে লিফলেট বিতরণ ও বাড়ি বাড়ি গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।

(১৭ জানুয়ারী) শনিবার বিকেলে সদর উপজেলার ২নং দাদপুর ইউনিয়নের খলিফার হাট অঞ্চলের ৮নং ওয়ার্ড বারাহীপুরে লিফলেট বিতরণ ও গনসংযোগে দাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ নুরুল আমিনের নেতৃত্বে স্থানীয় বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নিয়েছে।

জনসংযোগে দাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ নুরুল আমিন নেতা সাংবাদিকদের বলেন, আমাদের নেতা মো. শাহজাহান ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত টানা চারবার এ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য ছিলেন। এবারও সারা দেশে ধানের শীষের জোয়ার উঠছে। ইনশাল্লাহ- আমাদের নেতা মো. শাহজাহান ধানের শীষ প্রতীকে বিজয়ী হলে সদর উপজেলার খলিফার হাট অঞ্চলে আইনশৃঙ্খলার উন্নয়নে, কিশোর গ্যাং নির্মূলে পুলিশ ফাঁড়ি স্থাপনসহ বয়োজ্যেষ্ঠদের দিয়ে সমাজ নিয়ন্ত্রণে কাজ করা হবে এবং এ এলাকায়  জলাবদ্ধতা নিরসনে খাল খনন করা হবে।

গনসংযোগে উপস্থিত ছিলেন খলিফার হাট বাজার পরিচালনা কমিটির সভাপতি মোঃ সফিক আহমেদ, ইউনিয়ন তাঁতি দলের সভাপতি আলমগীর হোসেন মুকুল, উপজেলা তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক মোঃ রাসেদ, দাদপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক হেদায়েদ উল্যাহ সবুজ, উপজেলা বিএনপি নেতা মোঃ জামাল উদ্দিন, ইউনিয়ন কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ বিপ্লব, ৮নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক যুবনেতা সাগর ইসলাম সুরুজ, শ্রমিক নেতা মোঃ আলা উদ্দিন, মোঃ আনোয়ার হোসেন, মোঃ দিপু, মোজাম্মেল হোসেন সুমনসহ অসংখ্য নেতাকর্মী ও বিপুল সংখ্যক নেতৃবৃন্দ গনসংযোগে অংশ নিতে দেখা গেছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর