প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ জানুয়ারি, ২০২৬

সেনবাগে দারুল উলুম মাদ্রাসার তৃতীয় তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

উপজেলার প্রতিনিধি, সেনবাগ :
সেনবাগ উপজেলার ইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসার উদ্যোগে বার্ষিক ৩য় তাফসীরুল কুরআন মাহফিল সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
গত ১৬ জানুয়ারি ২০২৬ অনুষ্ঠিত এই মাহফিলে কুরআন ও সুন্নাহভিত্তিক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন প্রখ্যাত ওলামায়ে কেরামগণ। আলোচনা করেন মাওলানা মুফতি মারুফ বিল্লাহ যুবাইর ও মাওলানা রহিম উল্লাহ বশিরী।
মাহফিলের প্রধান বক্তা ছিলেন মাওলানা মুফতি মেরাজুল হক মাযহাবী এবং প্রধান আলোচক ছিলেন মাওলানা মুফতি আবু রাফে সিদ্দিকী।মাহফিলে সভাপতিত্ব করেন আলহাজ্ব সোহরাব হোসেন সুমন, প্রতিষ্ঠাতা ও সভাপতি, দারুল উলুম কামু মিয়া মাদ্রাসা।
সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোঃ জাফর মিয়া, সেক্রেটারি, মাদ্রাসা পরিচালনা কমিটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার নাজমুল হক (পিএইচডি), মাস্টার আমিন (বিএসসি), মিজানুর রহমান জসিম (সৌদি প্রবাসী)। মাহফিল সঞ্চালনা করেন- মাওলানা হুমায়ুন কবির (মোহতামিম)। মাহফিলের সভাপতি তাঁর বক্তব্যে উপস্থিত সকল ওলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, ধর্মপ্রাণ মুসল্লি ও দায়িত্বশীল স্বেচ্ছাসেবকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
শেষে দোয়া ও তোবারক  মাধ্যমে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর