প্রকাশিত: ১৮ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৮ জানুয়ারি, ২০২৬

সদর পশ্চিম অঞ্চলের ইসলামিয়া সড়কের দুরবস্থার শিকার ছাত্র-ছাত্রী ও জনসাধারণ

হারুনুর রশিদ, রিপোর্টার :
জেলা শহর মাইজদী থেকে পশ্চিমে নতুনহাটগামী ইসলামিয়া সড়কের অবস্থা বর্তমানে দুর্দশাগ্রস্থ। সড়কটির বিভিন্ন অংশ গর্তসহ নানা দুরবস্থায় পতিত।যা সাধারণ যানবাহন ব্যবহারকারী যাত্রীদের ভোগান্তির কারণ। সড়কটির ঠিক পাশেই তিন নং নোয়ান্নই ইউনিয়নভুক্ত ইসলামগঞ্জ বাজার। বাজারের ঠিক পূর্ব পাশে পানি নিষ্কাশনের খাল যার উপর দিয়ে বিভিন্ন সময় গড়ে উঠেছিল অবৈধ স্থাপনাসমূহ।

২০২৪ সালে সরকারিভাবে অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ করার পর ইদানিং প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলী দেখিয়ে গড়ে উঠতে শুরু করেছে পূর্বের ন্যায় নানান স্থাপনা।এ সকল স্থাপনার কারণে এটি হয়ে উঠছে বাজারগামী ক্রেতা-বিক্রেতাদের আনাগোনার কেন্দ্র। এর ফলে সড়ক ব্যবহারকারীদের হতে হয় অহেতুক যানজটের শিকার।  এছাড়া সড়কটির পাশে বিভিন্ন স’মিল মালিকগণ সড়ককে বেদখল করে সারিবদ্ধভাবে জমিয়ে রেখেছে বিভিন্ন গাছ ও গাছের টুকরা। যার ফলে সড়কটি হয়ে উঠছে অবরুদ্ধ। ফলশ্রুতিতে  এটি হয়ে উঠেছে সড়ক ব্যবহারকারী বিভিন্ন স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী ও সাধারনের ভোগান্তির কারণ।

আরও পড়ুন

  • . এর আরও খবর