প্রকাশিত: ১৯ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ১৯ জানুয়ারি, ২০২৬

সোনাইমুড়ীতে ধানের শীষের পক্ষে বিএনপির জমজমাট গণসংযোগ

মোহাম্মদ হানিফ, স্টাফ রিপোর্টার :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোনাইমুড়ী উপজেলায় ধানের শীষের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালিয়েছে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের পক্ষে জনসমর্থন বৃদ্ধির লক্ষ্যে সোমবার (১৯ জানুয়ারি) বিকাল ৩টা থেকে জয়াগ ইউনিয়নের বিভিন্ন এলাকায় জুড়ে এই কর্মসূচি পরিচালিত হয়।
এই গণসংযোগ আয়োজন করেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির সম্মানিত সদস্য ও  জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ ইব্রাহিম খলিল। ১নং জয়াগ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ নেন। প্রচারণাকালে বাড়ি বাড়ি গিয়ে নারী ভোটারসহ সাধারণ ভোটারদের কাছে আগামী ১২ তারিখের নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গনি পাটোয়ারী (মামুন) এর নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এলাকায় উন্নয়নের স্বার্থে নির্ভরযোগ্য এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে বিএনপি সক্রিয় রয়েছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ২নং ওয়ার্ড বিএনপির সাবেক সেক্রেটারি নাছির মজুমদার, মোঃ আব্দুল বাতেন, আতিক উল্ল্যা, মোঃ আবুল কালাম, তরুণ, বাবুল মিজি, নূর হোসেন, ফিরোজসহ স্থানীয় বিএনপি, কৃষক দল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিপুল সংখ্যক নেতাকর্মী। এছাড়া আরও ছিলেন রাজন, সাদ্দাম, ওয়াসিম, শাওন, ফকরুল, আলাউল্লাহ, ফরাদ, রাজীব, ফয়েজ, জিল্লু, আজগর, পলাশ ও মামুন।

গণসংযোগ শেষে ইব্রাহিম খলিল জানান, সোনাইমুড়ীতে ধানের শীষের পক্ষে ব্যাপক জনমত গঠিত হয়েছে। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন হলে এই আসনে ধানের শীষ বিজয়ী হবে এ নিয়ে সংশয় নেই, বলেন তিনি।

আরও পড়ুন

  • . এর আরও খবর