
উপজেলা প্রতিনিধি, কোম্পানীগঞ্জ :
কোম্পানীগঞ্জ উপজেলায় সড়কে অবৈধ ভাবে অতিরিক্ত ওজনের বালুবহন, গাড়ী ফিটনেসবিহীন, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স না থাকায় ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার বিকেলে চরফকিরা ইউনিয়নের চাপরাশির হাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোম্পানীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।
অভিযান সূত্রে জানা যায়, সড়কে নির্ধারিত ওজনের বাইরে অতিরিক্ত বালু বহন করে আসছিল বালুবাহী গাড়ী গুলো। যা সড়ক গুলো দ্রুত নস্ট করছে। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স ছাড়া
ও গাড়ী ফিটনেসবিহীন হওয়ায় ওই ৪ টি ড্রাম ট্রাক ২ লাখ টাকা অর্থদণ্ড দেয়া হয়।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার(ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, জনস্বার্থে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন :