
তারিক আজিজ পিঞ্জর, রিপোর্টার :
বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১:৪৫মি. জেলার সুধারাম থানাধীন ১০ নং অশ্বদিয়া ইউনিয়নে জেলা গোয়েন্দা শাখা একটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
এ সময় ইউনিয়নটির ৯ নং ওয়ার্ডের দক্ষিণ মাছিমপুর জামালের দোকান নামক স্থানে বিসমিল্লাহ ফার্নিচার এর সামনে থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী আব্দুর রহিম (৩৬)কে ১ কেজি ৫০০ গ্রাম গাঁজা সহ আটক করা হয়। আটককৃত আব্দুর রহিম সুধারাম থানার মাদকসহ তিনটি মামলার অভিযুক্ত বলে জানা যায়।
আপনার মতামত লিখুন :