প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ জানুয়ারি, ২০২৬

আন্ডারচরে শীর্ষ সন্ত্রাসী রমিজ অস্ত্রসহ গ্রেফতার

তারিক আজিজ পিঞ্জর, রিপোর্টার :
সুধারাম থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ২০ নং আন্ডারচর ইউনিয়নের পশ্চিম মাইজচরা এলাকা থেকে বৃহস্পতিবার (২২ জানুয়ারি)সকাল ১১টায় ১৮টি নিয়মিত মামলার (যার ৭টি গ্রেফতারি পরানোভুক্ত) আসামি তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মোঃ রমিজ (৩০) কে আটক করা হয়।    এ সময় আন্তঃ জেলা ডাকাত সর্দার, ভূমি দস্যু,শীর্ষ সন্ত্রাসী রমিজকে একটি দেশীয় শুটার গান,একটি দেশীয় পাইপ গান ও ৫ রাউন্ড কার্তুজ সহ আটক করা হয়ে।   এর আগে বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত ৩ টায় সন্ত্রাসী রমিজ ও তার ওয়ান্টেড পিতা আমিনুল হক চক্রের অন্যান্য সদস্যরা আন্ডারচর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি করে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক তৈরি করে।

একই স্থান থেকে রমিজের পিতা মোঃ আমিনুল হক (৬৮) কে গ্রেফতার করা হয়।আমিনুল হক ৮টি নিয়মিত মামলার আসামি যার ৬টি গ্রেফতারি পরোয়ানা ভুক্ত বলে জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

আরও পড়ুন

  • . এর আরও খবর