প্রকাশিত: ২৩ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৩ জানুয়ারি, ২০২৬

কবিরহাটে বিএনপি’র নেতাকর্মীদের মিথ্যা হত্যা মামলায় জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, কবিরহাট :
কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে গণপিটুনিতে নিহত মিজানুর রহমান রনি (৩৫) হত্যা কাণ্ডকে কেন্দ্র করে বিএনপি’র নেতাকর্মীদের মিথ্যা হত্যা মামলায় আসামী ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে ভুক্তভুগী ও এলাকাবাসী।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের কালিরহাট বাজারে ভুক্তভুগী ও এলাকাবাসীর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে এলাকার প্রায় আট শতাধিক নারী–পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, কালিরহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি জাকির হোসেন, শ্রীশ্রী দক্ষিণ শ্বরী কালী মন্দিরের কোষাধ্যক্ষ বাবু গোরঙ্গ গোস্বামী, আলাবক্স জামে মসজিদের প্রেস ইমাম আব্দুল কাদের সাকের, ভুক্তভুগী সহ আরো অনেকে।
মানববন্ধনে আলেয়া বেগম সহ আরো অনেকে বলেন আমাদের বাচ্চারা স্কুলে যেতে পারতো না মেয়েদের স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে যেত, আমরা সন্ধ্যার পর ঘর থেকে বের হতে পারতাম না তার ভয়ে, আমাদের ভয় দেখিয়ে পুকুরের মাছ নিয়ে যেত, ভয় দেখিয়ে গরু ছাগল সহ বিভিন্ন কিছু চিন্তায় করে নিয়ে যেতো।

কর্মসূচিতে বক্তারা অভিযোগ করেন, ডাকাতি সহ ৬ মামলার আসামি কানা মিজান গণপিটুনিতে নিহত হওয়ার ঘটনায় রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বিএনপি’র নিরীহ নেতাকর্মিদের বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দেওয়া হয়েছে। তারা অবিলম্বে এসব মামলা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

আরও পড়ুন

  • . এর আরও খবর