
উপজেলা প্রতিনিধি, চাটখিল :
এই দেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানদের, আমরা সকলের অধিকারে বিশ্বাস করি, বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখবেন বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা, নোয়াখালী-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে জেলার চাটখিল উপজেলার পরকোট দশঘরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। খোকন বলেন, বাংলাদেশের রাজনীতিতে কেউ ভারত পন্থী, কেউ পাকিস্তান পন্থী, আমরা বিএনপির লোকজন বাংলাদেশ পন্থী। তিনি বলেন, আমরা আমাদের এলাকা চাটখিল-সোনাইমুড়িকে উন্নত নির্বাচনী এলাকায় তৈরি করবো, শিক্ষার্থীদের শিক্ষা ভাতা দিব, প্রত্যেকটা শিশুকে স্কুলে যাওয়া নিশ্চিত করবো এবং শিক্ষিত হওয়া নিশ্চিত করবো। এই এলাকার যোগাযোগ ব্যবস্থা রাস্তাঘাট উন্নত করবো।
তিনি আরো বলেন, চাটখিল সোনাইমুড়িতে কোন সন্ত্রাস, চাঁদাবাজ, দখলবাজ থাকবে না। সাধারণ মানুষের জীবনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করা দরকার আমরা সবই করবো। পরকোট ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে এবং সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন পাপ্পু সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী জেলা বিএনপির আহবায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন রশীদ আজাদ, কেন্দ্রীয় যুবদল নেতা জাহিদ হাসান বাবু। বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা মোহাম্মদ পলাশ, উপজেলা বিএনপির আহবায়ক এড. আবু হানিফ, সদস্য সচিব জি এস ফরিদ, পৌর বিএনপির আহবায়ক মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক শাহজাহান রানা, গোলাম মোস্তফা ভূঁইয়া, আনিস আহমেদ হানিফ, উপজেলা যুবদলের আহবায়ক জহির উদ্দিন বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইউসুবন নবী বাবু, ইউনিয়ন যুবদলের সভাপতি মো.সহেল, সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান রিপন, ছাত্রনেতা রিয়াজ খন্দকার, তানভীর হাসান রবিন, মিলন প্রমূখ।
আপনার মতামত লিখুন :