প্রকাশিত: ২৭ জানুয়ারি, ২০২৬
সর্বশেষ আপডেট : ২৭ জানুয়ারি, ২০২৬

দ্বিগুণের বেশি মূল্যে ক্যানুলা বিক্রি, লাজফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা

উপজেলা প্রতিনিধি, সদর :
মাইজদীতে ১৮ টাকার ক্যানুলা ৪০ টাকা বিক্রি করায় লাজফার্মাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (২৭ জানুয়ারি) অধিদপ্তরের জেলা কার্যালয়ে শুনানি শেষে সহকারী পরিচালক (অ.দা) মো. আছাদুল ইসলাম এ জরিমানা করেন।

সূত্র জানায়, কবিরহাট এলাকার বাসিন্দা হারুনুর রশিদ গত ১০ জানুয়ারি মাইজদী লাজফার্মাতে গেলে পণ্যের মূল্য ঢেকে ১৮ টাকার ক্যানুলা ৪০ টাকা এবং ২২ টাকার ক্যানুলা ৬০ টাকায় বিক্রি করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ভুক্তভোগী ভোক্তা অধিকারে অভিযোগ দিলে আজ শুনানি শেষে এ রায় দেওয়া হয়।

ভুক্তভোগী হারুনুর রশিদ বলেন, পণ্যের দাম বেশি নেওয়ায় প্রতিবাদ করেও প্রতিকার পাইনি। পরে ভোক্তার অধিকারের নোয়াখালী কার্যালয়ে অভিযোগ করি। শুনানি শেষে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। সেখান থেকে আমাকে পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ভুক্তভোগীর অভিযোগ প্রমাণিত হওয়ায় লাজফার্মাকে ২০ হাজার টাকা জরিমানার পর সতর্ক করা হয়েছে। একইসঙ্গে সরকারের নিয়ম অনুযায়ী অভিযোগকারীকে জরিমানার ২৫ শতাংশ পরিশোধ করা হয়েছে।

আরও পড়ুন

  • . এর আরও খবর