
সাইফুল ইসলাম নিশাত, কবিরহাট :
নারীদের সকল সুবিধা ও বেকার দের কর্মসংস্থানের ব্যবস্থা করবো, কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নে উঠান বৈঠকে নোয়াখালী-৫ আসনের বিএনপি’র মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো.ফখরুল ইসলাম এমন মন্তব্য করেন। বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে কবিরহাট উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ৪, ৫, ৬ ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নারী ভোটারদের উঠান বৈঠকের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ফখরুল ইসলাম বলেন: সংকট মুহুর্তে দেশের জনগণের চোখে আশার আলো জাগিয়েছেন তারেক রহমান। তিনি বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতিচ্ছবি ও যোগ্যতম উত্তরসূরী হিসেবে নিজেকে দিনে দিনে প্রমাণ করছেন। নারীদের সর্বোচ্চ সম্মান ও সকল ধরনের সুযোগ সুবিধা ও বেকার দের কর্মসংস্থানের ব্যবস্থা করবো।
তিনি আরও বলেন,ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, বেকার যুবকদের কার্ডসহ আগামি নির্বাচনে ধানের শীষে ভোট দিলে দেশে শান্তি প্রতিষ্ঠা হবে। আগামি ১২ ফেব্রুয়ারি সকাল বেলা মা বোনেরা সহ সকল দলে দলে কেন্দ্রে গিয়ে ধানের শীষে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছি।
নারীদের উদ্দেশ্যে ফখরুল বলেন, আপনারা ঘরে বসে থাকলেও কেউ আর বেকার থাকবেন না। বিএনপির পরিকল্পনায় আপনাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থার কথা বলা হয়েছে। বিএনপি দেশের ক্ষমতায় আসলে উপযুক্ত কর্মক্ষম ব্যক্তিরা আর বেকার থাকবেন না। নারীদের মাধ্যমে দেশকে কিভাবে এগিয়ে নেয়া যায় এমন পরিকল্পনা করছে বিএনপি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম হায়দার বিএসসি, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ফোরকান ই আলম, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মৌমিত ফয়সল, কবিরহাট উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক কামরুল হুদা চৌধুরী লিটন, সাবেক সদস্য সচিব কামাল হোসেন সৌরভ, পৌর বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মঞ্জু, যুবদল,ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতা কর্মীরা।
আপনার মতামত লিখুন :